Islamic Apps Storeইসলামিক অ্যাপের ঠিকানা

প্রাইভেসি পলিসিPrivacy policy

Google Play-তে Islamic App Store ও Islamic Books নামে প্রকাশিত সব অ্যাপ এবং iPhone-এর “তাফসীর ইবনে কাসীর” অ্যাপের জন্য। কার্যকর: ৫ নভেম্বর ২০২৬।

For every app published on Google Play by Islamic App Store and Islamic Books, and for the iPhone app “Tafsir Ibn Kathir Bangla”. Effective 5 November 2026.

সংক্ষেপে

  • অ্যাকাউন্ট খুলতে হয় না। আমরা আপনার নাম, ইমেইল, ফোন নম্বর, ছবি, কন্টাক্ট বা সঠিক অবস্থান চাই না।
  • বুকমার্ক, নোট, পড়ার অবস্থান, থিম ও অন্যান্য সেটিংস শুধু আপনার ফোনেই থাকে; অ্যাপ মুছলে মুছে যায়।
  • আমরা কারও কাছে আপনার তথ্য বিক্রি বা ভাড়া দিই না।
  • ফ্রি রাখতে কিছু অ্যাপে Google AdMob-এর বিজ্ঞাপন থাকে। Google বিজ্ঞাপন দেখাতে ডিভাইসের বিজ্ঞাপন আইডি, IP থেকে আনুমানিক অবস্থান ও বিজ্ঞাপনে চাপ-সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে।
  • কেনাকাটা (যেমন বিজ্ঞাপন বন্ধ) পুরোপুরি Google Play বা App Store সামলায়; আপনার কার্ডের তথ্য আমরা দেখি না।

যে তথ্য আসে

আপনি যা দেন

আপনি নিজে ইমেইল করলে আপনার ইমেইল ঠিকানা ও বার্তা আমরা পাই, শুধু উত্তর দিতে ব্যবহার করি।

ফোনে যা থাকে

বুকমার্ক, শেষ পড়া জায়গা, লেখার আকার, থিম, ইস্তিকামাহ ও সালাত ট্র্যাকারের হিসাব — এগুলো ফোনের ভেতরেই সংরক্ষিত, আমাদের সার্ভারে যায় না।

সহযোগী সেবা যা নিজে সংগ্রহ করে

  • Google AdMob (বিজ্ঞাপন): বিজ্ঞাপন আইডি (Android AAID বা iOS-এ অনুমতি দিলে IDFA), IP থেকে আনুমানিক অবস্থান, ডিভাইসের ধরন, বিজ্ঞাপন দেখা ও চাপ, ক্র্যাশ ও পারফরম্যান্স তথ্য। Google কীভাবে তথ্য ব্যবহার করে।
  • Firebase (বিজ্ঞপ্তি ও অ্যাপের সেটিং): পুশ বিজ্ঞপ্তি পাঠাতে একটি বেনামী ডিভাইস টোকেন; কিছু অ্যাপে ক্র্যাশ রিপোর্ট।
  • Google Play Billing / Apple In-App Purchase: কেনাকাটা হয়েছে কি না।

অনুমতি

শুধু প্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়: ইন্টারনেট (বিজ্ঞাপন, তিলাওয়াত, বিজ্ঞপ্তি), বিজ্ঞপ্তি দেখানো, আর নামাজের সময়ের অ্যাপে চাইলে আনুমানিক অবস্থান — যা শুধু ফোনেই হিসাবের কাজে লাগে। যেকোনো অনুমতি ফোনের সেটিংস থেকে বন্ধ করা যায়।

আপনার নিয়ন্ত্রণ

  • ফোনের সেটিংস থেকে বিজ্ঞাপন আইডি রিসেট বা ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন বন্ধ করতে পারেন। iPhone-এ “Allow Apps to Request to Track” বন্ধ রাখতে পারেন।
  • ইউরোপ ও যুক্তরাজ্যে প্রথমে সম্মতি চাওয়া হয় এবং অ্যাপের সেটিংস থেকে পরে বদলানো যায়।
  • অ্যাপের ডেটা মুছে দিলে বা অ্যাপ আনইনস্টল করলে ফোনের সব তথ্য মুছে যায়।

শিশু

অ্যাপগুলো ১৩ বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে তৈরি নয়, এবং আমরা জেনেশুনে তাদের তথ্য সংগ্রহ করি না।

iPhone: তাফসীর ইবনে কাসীর

iOS অ্যাপটিও একই নিয়ম মানে: অ্যাকাউন্ট নেই, বুকমার্ক-নোট-ট্র্যাকার ফোনেই থাকে, নামাজের সময়ের জন্য অবস্থান (ঐচ্ছিক) শুধু ফোনে ব্যবহার হয়, আযান ও রিমাইন্ডার ফোনেই নির্ধারিত হয়। বিজ্ঞাপন Google AdMob-এর; ট্র্যাকিংয়ের অনুমতি না দিলেও অ্যাপ একইভাবে চলে। পুশ বিজ্ঞপ্তি চালু করলে Firebase একটি বেনামী টোকেন ব্যবহার করে।

পরিবর্তন ও যোগাযোগ

এই পলিসি বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে। প্রশ্ন থাকলে লিখুন: islamicbooksapp@gmail.com

In short

  • No account is needed. We do not ask for your name, email, phone number, photos, contacts or precise location.
  • Bookmarks, notes, reading position, theme and other settings stay on your device and are deleted with the app.
  • We never sell or rent your information.
  • To stay free, some apps show Google AdMob ads. Google may use the device advertising ID, approximate location from the IP address and ad-interaction data to serve them.
  • Purchases (such as removing ads) are handled entirely by Google Play or the App Store; we never see card details.

Information involved

What you give us

If you email us, we receive your address and message and use them only to reply.

What stays on your device

Bookmarks, last-read position, text size, theme, Istiqamah and salah logs are stored on the device and never reach our servers.

What partner services collect

  • Google AdMob (ads): advertising ID (Android AAID, or IDFA on iOS only if you allow tracking), approximate location from IP, device type, ad views and taps, crash and performance data. How Google uses this data.
  • Firebase (notifications and app configuration): an anonymous device token to deliver push notifications; crash reports in some apps.
  • Google Play Billing / Apple In-App Purchase: whether a purchase was made.

Permissions

Only what a feature needs: internet (ads, recitation, notifications), showing notifications and, in apps with prayer times, optional approximate location that is used on the device only. You can revoke any permission in your phone's settings.

Your choices

  • Reset your advertising ID or turn off personalised ads in the phone's settings. On iPhone you can keep “Allow Apps to Request to Track” off.
  • In the EEA and UK, consent is asked first and can be changed later in the app's settings.
  • Clearing the app's data or uninstalling it removes everything stored on the device.

Children

The apps are not directed at children under 13 and we do not knowingly collect their information.

iPhone: Tafsir Ibn Kathir Bangla

The iOS app follows the same rules: no account; bookmarks, notes and trackers stay on the phone; location for prayer times is optional and used only on the device; adhan and reminders are scheduled on the device. Ads are by Google AdMob, and declining tracking does not change how the app works. If push notifications are on, Firebase uses an anonymous token to deliver them.

Changes and contact

Changes to this policy are posted on this page with a new date. Questions: islamicbooksapp@gmail.com