Islamic Apps Storeইসলামিক অ্যাপের ঠিকানা

সহায়তা ও যোগাযোগ

কোনো অ্যাপ নিয়ে প্রশ্ন, সমস্যা বা নতুন বইয়ের অনুরোধ থাকলে লিখুন। সাধারণত দুই কর্মদিবসের মধ্যে উত্তর দিই।

সাধারণ প্রশ্ন

অ্যাপগুলো কি সত্যিই ফ্রি?

হ্যাঁ। সব অ্যাপ বিনামূল্যে নামানো ও পড়া যায়। খরচ চালাতে কিছু অ্যাপে বিজ্ঞাপন দেখানো হয়, আর কয়েকটিতে চাইলে বিজ্ঞাপন বন্ধ করার কেনাকাটা আছে।

ইন্টারনেট ছাড়া পড়া যায়?

বেশিরভাগ বইয়ের অ্যাপ একবার নামানোর পর ইন্টারনেট ছাড়াই পড়া যায়। তিলাওয়াত শোনা আর নতুন বিজ্ঞপ্তির জন্য ইন্টারনেট লাগে।

অ্যাপ খুলছে না বা বন্ধ হয়ে যাচ্ছে — কী করব?

Google Play থেকে অ্যাপটি আপডেট করুন। তারপরও না হলে ফোনের মডেল, অ্যান্ড্রয়েড সংস্করণ আর কী করার সময় সমস্যা হয় লিখে ইমেইল করুন — আমরা ঠিক করে দেব ইনশাআল্লাহ।

লেখায় ভুল পেয়েছি

অ্যাপের নাম, পৃষ্ঠা বা আয়াত নম্বর আর ভুলটি লিখে পাঠান, সম্ভব হলে স্ক্রিনশট দিন। যাচাই করে পরের আপডেটে সংশোধন করা হয়।

নতুন কোনো বইয়ের অ্যাপ চাই

বইয়ের নাম ও লেখক লিখে ইমেইল বা টেলিগ্রামে জানান। বেশি অনুরোধ আসা বইগুলো আগে তৈরি করা হয়।

iPhone-এ পাওয়া যাবে?

আমাদের প্রথম iOS অ্যাপ “তাফসীর ইবনে কাসীর” তৈরি হচ্ছে। App Store-এ এলে এখানে আর টেলিগ্রামে জানানো হবে।

আমার তথ্য কি সংগ্রহ করা হয়?

আমরা নাম, ইমেইল বা ফোন নম্বর চাই না। বুকমার্ক ও সেটিংস ফোনেই থাকে। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে।